বগুড়া ব্যুরো :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাত খরচের টাকা না পেয়ে মা সালমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে গ্রেফতারকৃত মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই আদেশ দেন। বগুড়ার কোর্ট ইন্সপেক্টার মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার দুপুরে হাত খরচের টাকা না পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে শ্বাসরোধ করে মাকে হত্যা করে সাদ বিন আজিজুর রহমান। পরে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মৃতদেহ ডিপ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে। এরপর কুড়াল দিয়ে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করে।
আমন্ত্রণ/এসিজি


































