কাশী কুমার দাস, দিনাজপুর :
উত্তরবঙ্গের একমাত্র বেসরকারি মা ও শিশু স্বাস্থ্যসেবার হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ বুধবার (৩০ অক্টোবর) প্রথম নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ।
আলোচ্যসূচি নিয়ে এবং হাসপাতালের উন্নয়ন বিষয়ে আগামী পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. শামীম কবীর। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রেজাউল করিম, সুনীল চক্রবর্তী ও রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক মো. শহিদুর ইসলাম খাঁন (শাহীন খাঁন), স্বরূপ বকসী বাচ্চু, কোষাধ্যক্ষ জহির শাহ্, সম্পাদক (মেডিকেল) ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সম্পাদক (সমাজকল্যাণ) রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সম্পাদক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ) আলহাজ্ব মো. হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এ্যাড. মো. রফিকুল ইসলাম ঘুটু, শেখ আব্দুর রশিদ (তোতা), মো. শফিউল্লাহ খান, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাসু, মো. মোস্তাক খান ও প্রেমনাথ রায়।
সভা শেষে হাসপাতালের চিকিৎসকদের পক্ষে শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মনিন্দ্র নাথ রায়, মেডিকেল অফিসার ডা. মো. ফরিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদ রউফ, অফিস সহকারী মো. কামরুজ্জামান, হিসাব সহকারী মনিরা পারভীন মৌসুমী, স্টোর কিপার খন্দকার সানজিদা জামান, সহকারী হাউস কিপার সায়েলা মমতাজ, রিসিপসনিস্ট মোছা. জ্যো¯œা বেগম, ল্যাব টেকনোলজি আব্দুল হালিম এলিনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের নির্বাহী কমিটির সভায় কমিটির সদস্যদের সংবর্ধনা
অক্টোবর ৩০, ২০২৪


































