রীতা রানী কানু:
দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকা থেকে দিনাজপুরগামী নৈশকোচ নওশিন পরিবহন (ঢাকা-মোট্রো-ব-১৫-২১১৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে উল্টে পড়ে ঘটনাস্থলেই নিহত যুবকের নাম ও পরিচয় পাওয়া গেছে।
নিহত যুবক দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা গ্রামের মো. জাকারিয়া ইসলাম ও মোছা. আইরিন বেগমের ছেলে মো. আরিফ ইসলাম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোর পাঁচটার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর মোড় মির্জা ওভেন ব্যাগ ফ্যাক্টরীর সামনের ঢাকা থেকে দিনাজপুরগামী নৈশকোচ নওশিন পরিবহন (ঢাকা-মোট্রো-ব-১৫-২১১৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে উল্টে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত যুবক হচ্ছেন আরিফ ইসলাম।
নিহত যাত্রীর এখন পর্যন্ত নাম ও পরিচয় জানা যায়নি, তার মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত : ফুলবাড়ীতে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে উল্টে পড়ে নিহত ১, আহত ১৫ শীর্ষক একটি সচিত্র সংবাদ দৈনিক আমন্ত্রণ এ প্রকাশ হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ফলোআপ সংবাদ : ফুলবাড়ীতে কোচ উল্টে নিহত যুবকের নাম ও পরিচয় জানা গেছে
অক্টোবর ২৫, ২০২৪


































