আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’কে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ফরক্কাবাদ ইউনিয়নের ফরক্কাবাদ এন আই স্কুল এন্ড কলেজ মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এর ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর জেলা বিএনপি’র অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌকনী (পিনাক)।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, এ্যাড আব্দুল বাকি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাইদ মণ্ডল, সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, মুনির প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সুফিয়ান।
অন্যান্যদের মধ্যে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও যুগ্মসাধারণ সম্পাদক হেলাল হোসেন এর সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি আনসার আলী, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিউর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী,
৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোমিনুর রহমান, সাধারণ সম্পাদক কাইয়ুম, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক মন্টু হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি সহিদুল আলম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত
অক্টোবর ১৯, ২০২৪
































