মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
আনন্দ শোভাযাএা,সম্মুখ সমরে পুর্ষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে হাকিমপুর-হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সভার যৌথ উদ্যোগে জিরো পয়েন্ট থেকে একটি আনন্দ শোভাযাএা বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মুখ সমরে পুর্ষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে সন্মুখ সমর চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাহিদুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































