বগুড়া ব্যুরো:
বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ ও একই এলাকার আপেল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই যুবক মোটরসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া নামক স্থানে বিপরীতমুখী বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন মারা যান। ওসি জানান, নিহত দুইজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
অক্টোবর ১৯, ২০২৪


































