আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে সিঁদুর খেলায় মেতেছিলন সনাতন ধর্মালম্বী নারীরা।
আজ রোববার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির দুর্গাপূজা মন্ডপ, ফুলবাড়ী শ্রী শ্রী শিব মন্দির দুর্গাপূজা মন্ডপ, কাঁটাবাড়ী রায়পাড়া দুর্গাপূজা মন্ডপ, কাঁটাবাড়ী সেঞ্চুরী ক্লাব দুর্গাপূজা মন্ডপ, রামকৃষ্ণ সেবাশ্রম দুর্গাপূজা মন্ডপ, চকচকা মড়ক কালী মন্দির দুর্গাপূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপে দশমীর শেষ দিনে এ সিঁদুর খেলায় মাতেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
এদিন সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সঙ্গে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন তারা। এ সময় প্রত্যেকটি মন্ডপে মন্ডপে বিপুল সংখ্যক সব বযসী নর-নারীর সমাগম ঘটে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা
অক্টোবর ১৩, ২০২৪
































