গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধ) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিক্সার চালক মঞ্জু মিয়া (৩৪) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, গত শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে পুলিশের পরিচয়ে সাদা পোশাকের ৩ ব্যক্তি আসামী ধরার জন্য উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ গ্রামের মৃত আনিসুর রহমানের পুত্র মঞ্জু মিয়ার অটোরিক্সাটি ৫০০ টাকায় ভাড়া করে। এরপর তারা পানিতলা হয়ে দাড়িদহ বাজারে যায়। সেখান থেকে ফাঁসিতলায় এসে দুপুরের খাওয়ার জন্য তারা একটি হোটেলে ঢোকে এবং খাওয়া শেষ করে অটো চালক মঞ্জুর জন্য একটি খাবার প্যাকেট এনে তাকে খেতে দেয়। অটোচালক তার অটোরিক্সায় বসেই খাওয়া শেষ করে। আবারো তারা গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা দেয়। কিন্তু অল্পক্ষণ পরেই মঞ্জু অচেতন হয়ে পরলে তাকে রাস্তার পাশের্^নামিয়ে অটোরিক্সা নিয়ে ওই চক্র পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে অচেতন দেখে অটোচালক মঞ্জুকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করায়বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন সে শংকামুক্ত।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন ভুক্তভোগীর ভাই শরিফুল বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে আমরা খতিয়ে দেখছি।
আমন্ত্রণ/এসিজি


































