দিনাজপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল পালন প্রশিক্ষণসহ বিনামূল্যে ছাগল বিতরণ
আমন্ত্রণ প্রতিবেদক
দিনাজপুরে গ্রাম উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকার সহযোগিতায় বুধবার (২৮ ফেব্রæয়ারি) “ছাগল পালন” প্রকল্পের আওতায় বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল পালন প্রশিক্ষণ ও ১৫ জন নারীকে ২টি করে মোট ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন বিরল উপজেলার সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দীন।
ছাগল বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি বিরল উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান বলেন, কাউকে পিছনে ফেলে নয়, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে। তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলছে। সভাপতির বক্তব্যে গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম বলেন, আজকে যারা ২টি ছাগল পালনের জন্য পাচ্ছেন তারা আগামীতে এটিকে ১০টি ছাগলে রুপান্তর করে স্বনির্ভর হবেন। মনে রাখবেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নারীদেরও স্মার্ট হতে হবে। ছাগল বিতরণের পূর্বে ১৫জন নারীকে ছাগল পালনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন পল্লী চিকিৎসক মো. বাবুল হোসেন বেলাল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টার কর্মী রিমা নন্দী।
মার্চ ২, ২০২৪
































