মো. লিটন হোসেন আকাশ, দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে নিজ কার্যালয়ে আলোচনা সভা, ম্যাথ মাইস্ট্রো কম্পিটিশন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গীতা রানী সরকার, গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স¦াগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, গ্রæপ লিডার সামিরা আক্তার। আলোচনা শেষে ম্যাথ মাইস্ট্রো কম্পিটিশন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে ম্যাথ মাইস্ট্রো কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে
সেপ্টেম্বর ৯, ২০২৪


































