আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুরের বিরলে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮ টায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপাড়া নামক এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫৫পিস ভারতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য সতেরো হাজার ৩০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
আমন্ত্রণ/এজি
৪২ বিজিবি অভিযানে বিরলে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার
মার্চ ৫, ২০২৬
































