আমন্ত্রণ ডেস্ক :
টানা ১১ দিনের ছুটির পর দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ খুলেছে। আজ রোববার (২০ অক্টোবর) শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্ত কার্যক্রম। দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিনের ছুটিতে ছিল স্কুল-কলেজ।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।
এ বিষয়ে মতিঝিল ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, ১১ দিনের ছুটির পর আজ কলেজ খুলছে। সব শিক্ষার্থীরা কলেজের ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আমন্তণ/এসিজি
১১ দিনের ছুটি শেষে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ
অক্টোবর ২০, ২০২৪


































