কাশী কুমার দাশ, দিনাজপুর :
প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুর পৌরসভার ১০তম ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে খেলতে নামে রাণীরবন্দর ফুটবল একাডেমি বনাম ডাবøুএফসি ফুলবাড়ী দল। এতে ১-১ গোলে ড্র হলে খেলা ট্রাইবেকারে ৩-২ গোলে রাণীরবন্দর দলকে হারিয়ে ডাবøুএফসি ফুলবাড়ী জয়লাভ করেছে।
খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের মো. মোস্তফা কামাল। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল।
প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন, মোবাইল ফোনের নেশা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এক কালের ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলাকে এই টুর্নামেন্টের মাধ্যমে আাজীবন জাগ্রত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন ভাষ্যকার এম.এ রফিক। খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, মতিউর রহমান, মোস্তাফিকুর রহমান।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুরবাসীর সহযোগিতায় প্রতি বছরের মত এবারও ১০ম ওয়ার্ড কাউন্সিলার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি।
আমন্ত্রণ/এসিজি
১০ তম ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে ট্রাইবেকারে ২-৩ গোলে ডাবøু এফসি ফুলবাড়ীর জয়লাভ
আগস্ট ২৪, ২০২৫
































