গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমানকে শুক্রবার দিবাগত রাতে বগুড়ার সোনাতলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)বুলবুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপ তৎপরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরীর ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হ্যাকার, প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন মামলায় আরও ৯জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































