কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর উদ্যোগে এবং ড্রইং স্কুলের সহযোগিতায় নববর্ষকে বরণ করতে শনিবার (১১ এপ্রিল) নবরূপীর নিজস্ব মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ, ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা, নবরূপীর প্রশিক্ষণ সম্পাদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক রাকিব হাসান রানা প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেবিএম কলেজের সহকারী অধ্যাপক বেগম মুসফেকা তাসনিম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ বলেন, বাঙালি’র ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের সন্তানদের চিত্রকলায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শিশুদের এখন থেকেই বাঙালী জাতীয়তাবাদের চেতনায় শিক্ষা দিতে চিত্রকলার বিকল্প নেই।
নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ স্বাগত বক্তব্যে বলেন, আমাদের প্রজন্ম চিত্রকলায় গড়ে তুলতে পারলে বাঙালি’র বাঙালী সংস্কৃতিকে লালন-ধারন করবে।
ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা তার বক্তব্যে বলেন, শিশুদের শিল্পচর্চার মাধ্যতে বাঙালি সংস্কৃতিকে জাগ্রত করতে এখন থেকেই শিশুদের চিত্রকলায় সম্পৃক্ত করতে হিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখতে গিয়ে নবরূপীর প্রশিক্ষণ সম্পাদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক রাকিব হাসান রানা বলেন, নবরূপী সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শিশুদের চিত্রকলায় দক্ষ করে গড়ে তুলতে প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে ১লা বৈশাখে। প্রতিযোগিতায় দু’শতাধিক ক্ষুদে চিত্রকলা প্রশিক্ষনার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও নবরূপীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































