মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দিনাজপুর আনসার ও ভিডিপি কার্যালয়ে দিনাজপুর ১৩ উপজেলার ৫৫৭ জন ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার সামগ্রী প্রদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান।
এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা, চিরিরবন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. বখতিয়ার, সদর উপজেলা প্রশিক্ষক হারুনঅর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































