গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ছোট জালালপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানাসহ আরো অনেকে।
উদ্ধুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় উপজেলায় বসতবাড়ি ও রাস্তার ধারে ৫ হাজার সজিনা গাছ লাগানো হবে।
হাকিমপুর কৃষি কর্মকর্তা বলেন, সজিনা ডাটা মানুষের শরীরের জন্য উপকারিতা একটি খাবান এই সজিনা ডাটা মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আমন্ত্রণ/এজি


































