জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক আমন্ত্রণ, হিলি প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী প্রধান, আব্দুল লতিফ ও হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু।
এসময় উপস্থিত ছিলেন হাকিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজ ও মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী প্রমুখ। আলোচনা সভা শেষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হিলিতে মুজিবনগর দিবস পালিত
এপ্রিল ১৭, ২০২৪

































