গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরন ও পরিকল্পনা সভা আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় l
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ সুজন মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার একরামুল হকসহ অনেকে। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর ঐ দিন মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমানমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টিবার্তা প্রচারের কথা জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
মার্চ ১৩, ২০২৫
































