গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলিতে শেষ মুহুর্তে বেড়েছে ঈদের কেনাকাটা। ক্রেতারা ছুটছেন এ দোকান থেকে সে দোকানে।কেউ কিনছেন জুতা, বাচ্চাদের তৈরী পোশাক, কসমেটিক আবার কেউ বা কিনছেন আতর সুরমা।
আজ রোববার (৩০ মার্চ) দুপুরের পর থেকে হিলি বাজারে ক্রেতাদের উপচেপড়া ভির লক্ষ্য করা গেছে। ক্রেতারা বলছেন, ঈদের কেনাকাটা করতে করতে অনেক সময় ছোট খাটো প্রয়োজনীয় জিনিস ছাড়া পড়ে গেছে। তাই আজ শেষ মুহুর্তে সেসব জিনিসপত্র কিনতেই বাজারে এসেছেন তারা। তবে বেশি ভির দেখা গেছে সেমাই-চিনির দোকানে।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে বেড়েছে শেষ মুহুর্তে ঈদের কেনাকাটা
মার্চ ৩০, ২০২৫


































