আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আজ রোববার (৩০মার্চ) সকাল ১১টায় শতাধিক অসহায় ও দুঃস্থ্য পরিবারের হাসি মুখের গল্প হয়ে থাকতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর দিক নির্দেশনায় মানবিক উপহার ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার পুরাতন বন্দর দাদপুর, তেঁতুলিয়া, রাঙ্গামাটি বিজিবি ক্যাম্প এলাকা সহ শতাধিক সুবিধাবঞ্চিত অসহায়, দু:স্থ্য দের মাঝে “প্রজেক্ট: মানবিক উপহার”এর আওতায় ঈদের খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন নাইম, ফুলবাড়ী শাখা’র নির্বাহী সদস্য মো. শাহাদত ইসলাম, ফুলবাড়ী শাখার স্বেচ্ছাসেবক সদস্য মো: হাসানুর রহমান, শরীফ আহমেদ, মুনতাসির সৈকত, শাহরিয়ার শরিফ, মুরাদ হোসেন, সৌরভ, মাহবুব আলম, আলভি, মনিরুজ্জামান বাবু, মুজাহিদ, হৃদয় প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন নাইম বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের দিক নির্দেশনায় প্রতিবারের ন্যায় এবারও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের উদ্যোগ নেয়া হয়েছে। মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর অনেক গুলো সামজিক ও মানবিক কাজ করে যাচ্ছে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন ভাই একজন মানবিক মানুষ তার জন্য দোয়া করবেন।
আমন্ত্রণ/এসিজি
অসহায় ও দুঃস্থ্ পরিবারের মাঝে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর ঈদ উপহার প্রদান
মার্চ ৩০, ২০২৫


































