গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎযাপন হয়েছে । এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসসসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।
এছাড়াও উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































