মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় চিরিরবন্দর উপজেলা বিএনপি, উপজেলা প্রশাসন, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নানাবিধ ফেস্টুন, হাতি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সুসজ্জিত ব্যান্ড দলের সমš^য়ে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. আখতারুজ্জামান মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ, অধ্যক্ষ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, অধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ।
এদিকে বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানগুলিও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত করেছে।একই সাথে উপজেলা হাসপাতালে এবং এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
এপ্রিল ১৪, ২০২৫


































