মো. ফারুক হোসেন, হিলি :
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় তিন হোটেল মালিককে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ, স্যাম্পুল ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসীর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর ও উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত জরিমানা করেন।
এসময় তিনটি হোটেল মালিককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং এক ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন অভিযান পরিচালনাকারিদ্বয় গণমাধ্যমকে জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি
হিলিতে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
জুলাই ১৬, ২০২৪
































