গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে অবসরগ্রহনের ১১ বছরেও পেনশনের না পেয়ে সংবাদ সন্মেলন করেছেন বিরামপুর জনতা ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার আবু তাহের মন্ডল।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১৪ সালে ৪ এপ্রিল অবসরে যান। অবসর গ্রহনের ১৪ মাস পর আমাকে চাকুরী বিধিমালা পালনের অভিযোগে অভিযুক্ত করা হয়। যা মিথ্যা ও ভিত্তিহীন। এর প্রেক্ষিতে আমি বগুড়া মোকাম প্রশাসনিক ট্রাইবুনালে মামলা দায়ের করি। ২০১৭ সালের ২২ আগস্ট আদালত আমার পক্ষে রায় দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপীল করেন। আপীল ট্রাইবুনালও ২০১৮ সালের ৮ অক্টোবর আমার পক্ষে রায় দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ আবারও রায়ের বিরুদ্ধে পুনঃরায় আপীল করেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে আপীলে আমার পক্ষে শুনানী হয়। কিন্ত ব্যাংক কর্তৃপক্ষ পক্ষে এখনো শুনানী হয়নি। দীর্ঘ ১১ বছরেও আমি সুবিচার পাচ্ছি না। তাই দ্রুত মামলা নিস্পত্তি করে পেনশনের টাকা প্রদানের জন্য সংবাদ সন্মেলনে দাবি জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার
আগস্ট ২৫, ২০২৫
































