প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে রোববার (২৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজল ইবনে কাওসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জমিল উদ্দীন মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান, মানবজমিন পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান
আগস্ট ২৫, ২০২৫
































