হাকিমপুর সংবাদদাতা :
দিনাজপুরের হাকিমপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ করাসহ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ বিক্রির অপরাধে চার ফার্মেসীর মালিককে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কশিমনার (ভূমি) লায়লা ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত বুধবার (১০ জুলাই) দুপুরে ওই জরিমানা করেন।এর আগে ভ্রাম্যমাণ আদালত হাকিমপুর উপঝেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চারমাথা, সিপি রোডসহ বাজারের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক আমিনুল ইসলামসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (১০ জুলা) দুপুরে হিলি হাসপাতাল, চারমথা, সিপি সহ বাজারের বিভিন্ন ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন বলেন, দিনাজপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা সহ আজ আমরা হাকিমপুরের বিভিন্ন ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করি।
এসময় চারটি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ করাসহ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ বিক্রির অপরাধে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি


































