মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির ৮নম্বর ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের মালশন স্কুল মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই আয়োজনটি করে।
ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক মুক্তারুল হক মুক্তার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
সান্তাহার পৌর বিএনপির ৮নম্বর ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৭, ২০২৫
































