গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার হাকিমপুর থানা পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার থানার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সময় তিনি থানা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিচ্ছন্নতার এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সব কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে হাকিমপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম হাকিমপুর থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
আমন্ত্রণ/এজি
হাকিমপুর থানা পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার
সেপ্টেম্বর ২৩, ২০২৬






























