শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে থাইল্যান্ডের বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ব্র্যান্ড ‘সিপি ফাইভ স্টার বাংলাদেশ।
আগামীকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই আউটলেটটির উদ্বোধন করা হবে। শিবগঞ্জের নাগর বন্দর এলাকার হাসপাতাল রোড সংলগ্ন স্থানে আউটলেটটির উদ্বোধন হতে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি ‘জুলফিকার বাইটস’ এর পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। স্থানীয় বাসিন্দারা যাতে পরিচ্ছন্ন পরিবেশে আন্তর্জাতিক মানের মানসম্মত ও সুস্বাদু ফাস্ট ফুডের স্বাদ নিতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, উদ্বোধনী দিনে শিবগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের ক্রেতাসাধারণকে পরিবার ও বন্ধুদের নিয়ে উপস্থিত হয়ে নতুন এই স্বাদের অভিজ্ঞতা গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। এ বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইনের আগমনকে কেন্দ্র করে স্থানীয় খাদ্যরসিকদের মাঝে ইতিমধ্যেই বেশ আমেজ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার শিবগঞ্জে বুধবার উদ্বোধন হচ্ছে ‘সিপি ফাইভ স্টার’
সেপ্টেম্বর ২২, ২০২৬
































