ফরিদ আহমেদ, বোচাগঞ্জ :
দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ঘন্টাব্যাপী অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।
রোববার (১৮ আগস্ট) সকাল ১১টায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে কলেজ ফান্ডের অর্থ লোপাট, অস্থায়ী ভিত্তিতে ১১ জন কর্মচারী নিয়োগে অনিয়ম, কলেজের নিজম্ব সম্পত্তির অপব্যবহার, সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন, অধ্যক্ষের উদাসীনতা, নারী কেলেংকারী, কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার নিয়ে অনিয়ম, কলেজ মসজিদের ইমামের বেতন বকেয়া রাখাসহ প্রায় ২০টি নির্দিষ্ট অভিযোগ সহ অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে অধ্যক্ষ সুবোধ চন্দ্র রায় ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের পদত্যাগ দাবি করেন।
এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ক ফয়সাল মোস্তাক, হুমায়ুন কবীর, মিরাজ, মুক্তার হোসেন, হাসিব, তানজিলা, তারেক প্রমুখ বক্তব্য রাখেন।
ছবির ক্যাপশনঃ গতকাল সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পদত্যাগের দাবীতে অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি-প্রতিনিধি।
আমন্ত্রণ/এসিজি
সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অনিয়ম নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন
আগস্ট ১৮, ২০২৪
































