সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোলিয়া এলাকায় ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিনব কায়দায় বালির ট্রাকে গাঁজা পাচার করা হচ্ছিল।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুর ইসলাম (৪২), একই জেলার কেতকিবাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র্যাবের গোয়েন্দা শাখার নজরদারিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি
সিরাজগঞ্জে গাঁজাসহ তিনজন আটক
সেপ্টেম্বর ২৯, ২০২৪


































