মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সারিয়াকান্দি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ-সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা)নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনােনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. ইকবাল হােসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মােমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহিন মিয়া। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ তােফাজ্জল হােসেন, সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম,পৌর আমীর মাওঃ রেজাউল করিম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনের মতবিনিময় সভা
ডিসেম্বর ৭, ২০২৫
































