মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বয়ে আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে ৪৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলয় দাস, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে লাইসেন্স বিহীন যে সমস্ত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে আমাদের ক্লিনিকে জরিমানা
জুন ২৬, ২০২৫


































