গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে সমাজকল্যাণমন্ত্রীর পূর্বপুরুষের বসতবাড়ি। রোববার (২২ মার্চ) এলাকায় গিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেছেন, আজ সোমবারও সকাল ১০টা থেকে আবারও রোগীদের সঙ্গে কথা বলেছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়। কারো সর্দি-কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যায় আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত—এ রকম নানা রোগে আক্রান্তরা আসছেন।’‘গ্রামের সহজ-সরল মানুষজন। আমি সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত ৩টা পর্যন্ত রোগী দেখেছি।
মন্ত্রী বলেন, ‘গ্রামের এই পরিবেশে আমার ঈদের ছুটি কাটছে। গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসাসেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।
আমন্ত্রণ/এজি
এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
মার্চ ২৩, ২০২৬
































