আব্দুস সালাম, দিনাজপুর :
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিকের সঞ্চালনায় আয়োজিত বিশেষ সাধারণ সভায় পর্যালোচনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাদাকাত আলী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম ও সহ-সম্পাদক বেলাল হোসেন জয়। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আবেদ আলী, মোরশেদ মানিক, চন্দন রায়, দয়ারাম রায়, মোকারম হোসেন, মোশারফ হোসেন, চঞ্চল, মাসুদ জাহাঙ্গীর অলম, মতিয়ার রহমান, মোর্শেদ উল আলম, জাহিদ হোসেন, মোকলেচুর রহমার সওদাগর, মজিদ খান প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ৭, ২০২৪
































