আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে ধর্মপুর বনবীটের বনের বনভূমি থেকে মাটি কাটার সময় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, আজ শুক্রবার সকালে বনের বনভূমি থেকে মাটি কাটার অপরাধে উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও এর সাইফুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭) ও ইসলামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আলতাফ হোসেনকে (৩০) সাতদিনের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল ওয়াহেদ আলীকে (৫০) ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
বীট অফিসার মো. মহসিন আলী জানান, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সকলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। বীটের বনাঞ্চল ও জাতীয় সম্পদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর আছি।
আমন্ত্রণ/এজি
বিরলে বনভূমি থেকে মাটি কাটার অপরাধে ৩ জনের কারাদন্ড
জানুয়ারি ২, ২০২৬
































