মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
সম্প্রতি দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামে বিদ্যুৎ স্পষ্ট এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বাড়ি পুড়ে ছাই হয় যায় । পুড়ে যাওয়ার পর বিভিন্ন মহল থেকে এবং সরকারিভাবে আর্থিক সহযোগিতা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।
আজ শনিবার জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা বলে তিনটি পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আব্দুল মজিদকে ৪০ হাজার ও অন্য দুই জনের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আর্থিক সহযোগিতা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু, কোতোয়ালী সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও ৬ নং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি অন্যতম নেতা মো. গুলজার আলী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মজিদ, মহিলা দলসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জেলা পরিষদ প্রশাসকের
জুন ৬, ২০২৬


































