অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনিতে কর্মরত খনিশ্রমিকদের পাঁচ দফার আন্দোলনের মুখে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধের একদিনের মধ্যেই বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আবারো শুরু হয়েছে পাথর উত্তোলন।
খনিতে কর্মরত শ্রমিকরা বুধবার (১১ সেপ্টেম্বর) পাঁচ দফা দাবিতে খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি শুরু করলে খনির উৎপটাদন ও উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জামানীয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানী (জিটিসি) ওইদিন সকাল থেকে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে খনির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে খনির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলেই খনির উর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জামানীয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানী (জিটিসি) কর্তৃপক্ষ। বৈঠকে শ্রমিকদের পাঁচদফা দাবিগুলো নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পর্যালোচনা পূর্বক পূরণের আশ্বাসে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়ে পুরোদমে ভূগর্ভ থেকে পাথর উত্তোলনসহ সার্বিক কার্যক্রম শুরু করেছেন।

oppo_0
স্থানীয় সূত্রে জানা যায়, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জামানীয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানী (জিটিসি) এর অধিনে প্রায় ৮৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এসব শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বেশ কিছুদিন থেকে বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছেন।
এদিকে আন্দোলনকারি শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, আন্তর্জাতিক আইন মেনে প্রত্যেক খনিশ্রমিকে মাসিক বেতনভাতা প্রদান করা, উৎসব-বোনাসসহ ছুটি দিতে হবে, চুক্তির শর্তানুযায়ী বার্ষিক শতকরা পাঁচভাগ বেতন বৃদ্ধিসহ যোগ্যতানুসারে পদোন্নতি প্রদান করা, ছাটাইকৃত খনিশ্রমিকদের দ্রæততম সময়ের মধ্যে নিঃশর্তভাবে নিয়োগ দিয়ে কাজে যোগদান করাতে হবে, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কোনো অযুহাতে শ্রমিক ছাটাই করা যাবে না, সরকার ঘোষিত ছুটি ও যান্ত্রিক ত্রæটি এবং জি.টি.সি কর্তৃপক্ষ ঘোষিত চুটিতে বেতন-ভাতা কর্তন করা যাবে না এবং কোন শ্রমিককে কাজ থেকে অব্যাহতি দিতে হলে অবশ্যই তাকে তিন মাসের বেতন প্রদান করতে হবে।

oppo_0
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান বলেন, শ্রমিকদের পাঁচদফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। দাবিগুলো পূরণের আশ্বাসে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
আমন্ত্রণ/এসিজি
শ্রমিকদের আন্দোলনে একদিন বন্ধের পর আবারো শুরু হয়েছে মধ্যপাড়া পাথরখনি থেকে পাথর উত্তোলন
সেপ্টেম্বর ১৩, ২০২৪


































