আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও ফুলবাড়ীর শ্রদ্ধেয়জন শিক্ষক আলহাজ্ব প্রফেসর গোলাম মোস্তফা সরকার (৮৫) সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১০:৫০ মিনিটে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলে, চারমেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পাঁচটায় (বাদ আসর) সরকারি কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় কানাহার কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে।
প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে ফুলবাড়ীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সুধিজন, শিক্ষক, শিক্ষার্থীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
শোক সংবাদ : ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃত্যু
আগস্ট ৫, ২০২৫


































