আমন্ত্রণ ডেস্ক :
অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর বিশেষ প্রতিবেদক ও দৈনিক দেশবার্তা এর দিনাজপুর জেলা প্রতিনিধি মো. ইউসুফ আলীর মমতাময়ী মাতা ও মরহুম সিদ্দিকুর রহমানের সহধর্মিনী জমিলা খাতুন (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ শনিবার (১১ এপ্রিল) আনুমানিক বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন।তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
একইদিন বাদ আছর চাউলিয়াপট্টি শিক্ষা ভবন কমপ্লেক্স জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাযা ও দাফন কার্যে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, আশা এনজিওর কর্মকর্তা সোন, মুসল্লীবৃন্দ, অংশ নেন।
এদিকে দৈনিক আমন্ত্রণ এর বিশেষ প্রতিবেদক ইউসুফ আলীর মা জমিলা খাতুন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, সহযোগী সম্পাদক রীতা রানী কানুসহ দৈনিক আমন্ত্রণ পরিবার।
আমন্ত্রণ/এজি
শোক সংবাদ : দিনাজপুরের সাংবাদিক ইউসুফ আলীর মাতার ইন্তেকাল
এপ্রিল ১১, ২০২৬
































