বগুড়া ব্যুরো :
বগুড়ায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল রহমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই বন্ধু। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরকোলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিপুল শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার জুয়েল রহমানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন।
উদ্দিরকোলা বাজারের প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই জানান, বিপুলসহ তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে গাবতলীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে বিপুল নিহত এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পরে লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আহতদের মধ্যে একজনের নাম শামীম বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, দুই বন্ধু আহত
সেপ্টেম্বর ১৫, ২০২৪


































