দাস, দিনাজপুর :
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেছেন, সফলতার জন্য মেধা নয়, চাই পরিশ্রম আর পড়াশুনার চর্চা। শিশুদের সঠিক শিক্ষা দিতে পারলে তারাও একদিন আলোকিত মানুষ হতে পারে। গণতন্ত্রের যে কার্যক্রম দেশে শুরু হয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। প্রতিটি শিশুকে সুনাগরিক হয়ে রাষ্ট্রের কর্নধার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মনে রাখবে পড়াশুনার বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুযারি) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে নিবন্ধিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষার প্রস্ততি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক সভার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
দিনাজপুর এপিসি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন সেন্সরশীপ এবং চাইল্ড প্রটেক্সন অফিসার পেট্টিক রুরাম। অনুভূতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী আল আমিন, মোছা. রেশমা ও প্রগতি দাস। সঞ্চালকের দায়িক্ত পালন করেন প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও।
প্রধান অতিথি এডিসি শিক্ষা ও আইসিটি এসএম হাবিবুল হাসান অনুষ্ঠানে ১৮২জন পরীক্ষার্থীদের মাঝে প্রতিজনকে বিনামূল্যে ১৪ টি খাতা ও ১২টি করে কলম বিতরণ করেন।
আমন্ত্রণ/এজি
শিশুদের সঠিক শিক্ষা দিতে পারলে তারাও একদিন আলোকিত মানুষ হতে পারে -ডিসি (শিক্ষা ও আইসিটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬


































