কাশী কুমার দাস, দিনাজপুর :
বেসরকারি উন্নয়ন সংস্থা দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুযারি) দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে ছাত্রীদের ২ দলের মধ্যে এক প্রীতিফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত দিনাজপুর সদর উপজেলা ঘোষনার প্রচারাভিযানের অংশ হিসেবে ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতির বক্তব্যে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো অডিনেশন অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরীফিকেশন বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু আইনের দ্বারা প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য চাই সামাজিক সচেতনতা। আসুন, সবাই মিলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিয়ে কাজ করে আসছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জল রেমা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই এসব সামাজিক ব্যাধি রোধে ও উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণায় অবদান রাখার জন্য প্রতিজ্ঞা পাঠ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত সদর উপজেলার লক্ষ্যে শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজে প্রীতি ফুটবল
ফেব্রুয়ারি ১৯, ২০২৬






























