বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার মীরের চক মহল্লার বাসিন্দা মরহুম আফজাল হোসেন মাস্টারের দ্বিতীয় ছেলে আবদুল রাজ্জাক গত মঙ্গলবার বাথরুমে পড়ে গিয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়। পরে তাকে প্রথমে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে রাতেই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেভানে তার মস্তিস্কে অস্ত্রোপাচার করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ এশা শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া ঈদগাহ মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পণ করা হয়।
বিএনপিনেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, মাদ্রাসা অধ্যক্ষ মাহবুবে রফিক, বিশিষ্ট ঠিকাদার নজমুল হক মিঠু, হুমায়ন আহম্মেদ, সাবেক পৌর কাউন্সিলর তাজুল ইসলাম, লুৎফর রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক পবন রায়, সাংবাদিক রবিউল ইসলাম রবি, বজলুর রহমান, সাজু মিয়া প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ইন্তেকাল
জানুয়ারি ২১, ২০২৫
































