বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে ছেলে ইকবাল হোসেনকে জমি লিখে না দেওয়ায় বাবা- মা পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় ভগ্নিপতি বাধা দিতে গেলে তাকে মারপিটে আহত করা হয়। বর্তমানে তাদেরকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই মহল্লার আকবর আলী ড্রাইভার (৬৫) তার স্ত্রী জয়নাব বিবি (৬০) তাদের মেয়ে জামাই ছায়েদ জামান (৪০)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, আকবর-জয়নব দম্পতির একমাত্র ছেলে ইকবাল হোসেন (৪৫) তার বাবার কাছে প্রায় তার ভাগের ৪৪ শতক জমি লিখে চায়। তার বাবা তা দিতে অস্বীকার করে বলেন, সময় হোক পরে লিখে দেবে। কিন্তু সে নাছোরবান্দা। এনিয়ে প্রায়ই সংসারে অশান্তি লেগেই থাকতো।
ঘটনার দিন মঙ্গলবার রাত ১০টার দিকে জমি লিখে দেওয়া নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ইকবাল তার বাবা আকরব আলী মা জয়নাব বিবি (৬০) ও ভগ্নিপতি ছায়েদ জামান (৪০) কে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. বিপুল সরকার জানান মা-বাবাসহ তিনজনই ভাল আছেন। তারা শংকা মুক্ত।
এ প্রসঙ্গে আকবর আলী বলেন, জমি দলিল করে দিতে অস্বীকৃতি জানালে আমার একমাত্র ছেলে আমাদেরকে মারপিট করে মাথা ফেটে দিয়েছে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































