জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি বিভাগে ৯টি পুরস্কারের মধ্যে ৮টি পেয়েছেন রং পেন্সিল আর্ট একাডেমির শিক্ষার্থীরা।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযাগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ সভাপতি মাহবুবুর রহমান, জামায়াত ইসলাম এর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধীক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এতে ৩টি বিভাগে ৯টি পুরস্কারের মধ্যে ৮টি পুরস্কার অর্জন করেছেন দিনাজপুর রং পেন্সিল আর্ট একাডেমীর ছাত্র-ছাত্রীরা।
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল ক বিভাগ শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি বিষয় ইচ্ছে মত ছবি অংকন। খ বিভাগ তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি এবং গ বিভাগ সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী দিবসের ছবি অংকন।
আমন্ত্রণ/এসিজি
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ডিসেম্বর ১৪, ২০২৪
































