মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এমকেপি’র সিএসও এর ত্রৈমাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বরে) দুপুরে উপজেলা প্রকল্পের কার্যালয়ে প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর হালিমা আক্তার ডলি, মানবকল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর রৌওশন আরা বেগম, শিরিন সুলতানা।
মানবকল্যাণ পরিষদের আয়োজনে নেটজ্ বাংলাদেশের কারিগরী সহযোগীতায় বিএমজেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সিএমও এর মানবাধিকারকর্মীরা বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। এবং সমস্যা সমাধানের লক্ষ্যে কমিটি গঠন করে।
আমন্ত্রণ/এসিজি
রাণীশংকৈলে সিএসও’র ত্রৈমাসিক মিটিং অনুষ্ঠিত
ডিসেম্বর ৫, ২০২৪


































