কাশী কুমার দাশ, দিনাজপুর :
এপেক্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি হোটেলে।
ডিনার মিটিংয়ে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান আকতার সহিদুজ্জামান। ক্লাব সেক্রেটারী ডিএনই এপেক্সিয়ান হাসমত আলী’র সঞ্চালনায় সভায় বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেন পিডিজি-৭ এপেক্সিয়ান নুরুল মতিন সৈকত, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবিবুর রহমান দুলাল, আইপিপি এপেক্সিয়ান কাশী কুমার দাস ঝন্টু, পিপি এপেক্সিয়ান সাকেরাতুল জান্নাত প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন এপেক্সিয়ান রহিমা পাপন, এপেক্সিয়ান মুক্তি বসাক এবং এপেক্সিয়ান অমৃত রায়।
সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুদুবাড়ী রিসোর্টে দ্বিতীয় বোর্ড মিটিং এবং জেলা-৭ অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর বিষয় সকল প্রকার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ক্লাব মেম্বারগণ।
সভা শেষে ক্লাস প্রেসিডেন্ট যথাসময়ে একটি সুদৃশ্য ডিরেক্টরী প্রকাশের পাশাপাশি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে বাস্তবায় করে যাচ্ছেন বিধায় ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান মনিুরুল ইসলাম পান্না ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নাসিম আহম্মেদসহ সকল বোর্ডের সম্মানীত সদস্যদের ধন্যবাদন জানান এবং আগামী দিনগুলোতেও একটি সুন্দর সুশৃঙ্খল এপেক্সবর্ষ উপহার দেওয়ার ক্ষেত্রে তাঁদের সার্বিক সফল্য কামনা করেন।
আমন্ত্রণ/এসিজি
































