মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা”শীর্ষক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহশিন আলী, ইউনিয়ন বিএনপি নেতা জমিরুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।
যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার আত্মকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
রাণীশংকৈলে যুবদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মে ১৯, ২০২৬
































